উত্তরদিনাজপুর

নিখোঁজ হওয়ার পর একটি জলাশয় থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

এক যুবকের মৃতদেহ উদ্ধারকে হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রতন বাজার সংলগ্ন এলাকায়। আজ সকালে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা একটি জলাশয়ের মধ্যে। মৃত যুবকের নাম রঞ্জিত মোদক ৩০ পাবনা কলোনির বাসিন্দা। 

পরিবার সূত্রে জানা যায়, রাজেনকে সোমবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির মঙ্গলবার রাজেনের পরিবারের তরফ থেকে কালিয়াগঞ্জ থানায় নিখোঁজ হওয়ার ডাইরি করা হয়। এলাকায় এক সাবান ফ্যাক্টরিতে কাজ করত রাজেন। বর্তমানে সে কাজের সন্ধান করছিল। কীভাবে মৃত্যু হল তার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছরিয়েছে কালিয়াগঞ্জ শহরের রাতন কাঁকড়া মোড় এলাকায়। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত জন্য রায়গঞ্জ জেলা হাসপাতা পাঠানো হয়। খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ।